পরিবেশ নিয়ে ভাবতে শেখালেন যাঁরা : শুভেন্দু গুপ্ত

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
শুভেন্দু গুপ্ত
প্রকাশক পত্রলেখা

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

পরিবেশ নিয়ে ভাবতে শেখালেন যাঁরা

শুভেন্দু গুপ্ত 

কিছু মানুষ আছেন যাঁরা নির্দিষ্ট কালখণ্ডে জন্মালেও সকল কালের। তাঁরা আমাদের বোধকে জাগ্রত করে দেন। এই পৃথিবীতে জীবন ও প্রকৃতিতে যে অপার সৌন্দর্যের সমারোহ তা আমরা অযাচিতভাবেই পেয়েছি, শুধুমাত্র এই পৃথিবীতে জন্মেছি বলেই।

জীবপালিনী পৃথিবীর কাছে আমাদের ঋণ অপরিমেয়।

দুর্ভাগ্যক্রমে একুশ শতকে এসে দেখছি বিজ্ঞান ও প্রযুক্তিতে অমিত শক্তিধর হয়ে মানুষ নির্বিচারে প্রকৃতিকে লুণ্ঠন করে অলীক-সফলতার আলেয়ার পেছনে ছুটছে।

বিশ্বায়ণের ফলে তৃষ্ণার জলও আজ বাণিজ্যিক পণ্য। হয়তো ভবিষ্যতে বাতাসও পণ্য হবে। এ সংকট থেকে বাঁচার একটা উপায়! 'আশার আস্থার আধার' সেইসব মানুষের কথা স্মরণ করা যাঁরা পরিবেশ নিয়ে আমাদের ভাবতে শিখিয়েছেন। সেইরকম কিছু মানুষের কথা এখানে বলা হয়েছে, যাঁদের মধ্যে আছেন কিছু দার্শনিক, পরিবেশ-বিজ্ঞানী ও পরিবেশ আন্দোলনের সক্রিয় কর্মী। আর আছেন প্রকৃতির সন্তান আমেরিকান-ইন্ডিয়ান উপজাতি-প্রধান, মানুষটি যিনি পরম বিস্ময়ে ওয়ামং-এর শ্বেতাঙ্গ শাসককে প্রশ্ন করেছিলেন, 'আমিই তোমায় আমার দেশের আকাশ বেচবো কী করে? আর তোমরাই বা সেটা কীভাবে কিনবে?'

এই বই তাঁদের সবারই কথা।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি