রকস্টার

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রূপম ইসলাম

মূল্য
₹570.00 ₹600.00 -5%
ক্লাব পয়েন্ট: 20
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

 রকস্টার 

রূপম 

ঝরঝরে গদ্য হলেও রূপম-এর ভাষা আসলে কাব্য-ভাষা। ধীরে পড়তে হয়, ভেবে পড়তে হয়। রূপম শুধু লেখেন না, ভাবেন, ভাবানও। রক সংগীতের দর্শনে কোথায় কীভাবে একাত্ম হলেন তিনি, তা বিশ্লেষণ করতে গিয়ে ছুটে বেড়ান প্রসঙ্গান্তরে: বারবার ফেরত যান ইতিহাসের চরিত্রগুলোর কাছে, তেমনই দ্রুততায় ফেরেন বর্তমানেও। রক সংগীতকে প্রধান চরিত্র করে এ হল রূপমের সংগীত ভাবনার, তার দৃঢ় গাঁথনির, তার শাখা-প্রশাখার এক চিত্তাকর্ষক রোলার কোস্টার রাইড! বাংলায় রক বললেই বাঙালি ভাবেন রূপমের কথা। 'রকস্টার' বলতেই মানুষের মনে ভেসে ওঠে তাঁর অননুকরণীয় অদম্য স্টেজ অ্যাক্ট। স্টেজের রূপম-কে তো সবাই চেনেন, এই বই চেনাবে তাঁর প্রস্তুতি। বোঝাবে সংগীতকর্মীর তৈরি হওয়ার সেই জায়গাটা-যেটা হয়তো গান গাওয়া নয়, গান বোঝা। বাংলার সমস্ত ভাবী রকস্টারদের মনের গঠনকে তৈরি করাত চেয়েই রূপম লিখেছেন এই 'গাইড বুক'। প্রচুর গদ্য, প্রচুর নতুন-পুরনো গান, সেইসব রকস্টারদের গল্প, যাঁদের কাজ সম্পর্কে ধারণা না থাকলে নড়বড় করবে নতুনদের জমি। রক অনুরাগীদের জন্য এক অসামান্য আনন্দ উপহার। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি