শঙ্করনামা : বিশাখা ঘোষ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
বিশাখা ঘোষ

মূল্য
₹470.00 ₹500.00 -6%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

শঙ্করনামা 

বিশাখা ঘোষ 

অমলাশঙ্কর নৃত্যশিল্পী। শিল্পী এবং উদয়শঙ্করের সহধর্মিণীরূপে তাঁর খ্যাতি। নামী শিল্পী এবং বহু বিখ্যাত মানুষের সান্নিধ্য, জীবনের বিচিত্র অভিজ্ঞতা, ব্যক্তিগত জীবনের সুখদুঃখ ধরা আছে তাঁর স্মৃতিতে, চিঠিতে। শঙ্কররা একটি তারকা সংবলিত পরিবার, সৃজনশীল প্রতিভার আধার। উদয় আর অমলাশঙ্করের কর্ম, ব্যক্তিগত আর পারিবারিক জীবন শুধু যে গল্পের মতো তাই নয়, তা একটা বিশেষ যুগের ছবি। অমলাশঙ্করের স্মৃতিচারণা ভিত্তি করে তাঁর জীবন, পরিবার আর বিচিত্র অভিজ্ঞতা নিয়ে 'শঙ্করনামা' এক বৈচিত্র্যময় জীবন ও পরিবারের কাহিনি।

লেখক পরিচিতি : 

বিশাখা ঘোষ-এর শিক্ষাজীবন কেটেছে কলকাতা, দিল্লি আর লন্ডনে। বিষয় ইতিহাস আর রাজনীতি। অধ্যাপনা দিয়ে পেশা শুরু করার পর দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। দেশে বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন এবং সানন্দা পত্রিকা প্রতিষ্ঠার সময় সেখানে যুক্ত ছিলেন। এর পর বহু বছর কাজ করেছেন লন্ডনে বিবিসি ওয়ার্লর্ড সার্ভিসে সাংবাদিক, প্রযোজক এবং সম্পাদক হিসেবে। পরবর্তীতে কমনওয়েলথ ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনেরাল হিসেবে মূলত প্রচারমাধ্যমের নীতিনির্ধারণ সংক্রান্ত কাজ করেছেন।

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36439

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি