সচিত্র শেষকৃত্যের শহর
রাজর্ষি দাশ ভৌমিক
অলংকরণ : অরিজিৎ গাঙ্গুলী
প্রচ্ছদ : পিনাকী দে
সকলেই অবগত আছেন যে ১৯৬৯ সালের জুলাই মাসে নিউ ইয়র্ক ক্রনিকলসের অবিচুয়ারি ডেস্কের সাংবাদিক জর্জ কার্টজ কলকাতায় আসে। জর্জ আস্তানা গেড়েছিল অধুনাবিস্মৃত হোটেল পেলিক্যানে। যে বিশেষ উদ্দেশ্যে জর্জ শহরে এসেছিল তা অসমাপ্ত রেখে জর্জ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়, এবং পুনরায় শহরে ফিরে আসে ১৯৭৫ সালে। কলকাতায় থাকাকালীন জর্জের সঙ্গে দেখা হয়েছিল ডান সিমনস, নাথালি সারোথ, ডোমিনিক লাপিয়ের, জিওফ্রে মুরহাউস, বুদ্ধদেব বসু, শংকর দত্ত, হীরালাল কর, সুলু চৌধুরী, মঞ্জুষা ও সুব্রত সরকার, ডম মোরেস, কপূর সহ অসংখ্য খ্যাত ও অখ্যাত মানুষের এবং যন্ত্রের। অবিচুয়ারি ডেস্কের সাংবাদিক জর্জ দায়িত্বসহকারে এঁদের সকলের স্মৃতিলেখ লিখে রেখেছে। একাধিক স্মৃতিলেখ লেখা হয়েছে মানুষটির মৃত্যুর বহু আগে। জর্জের লেখা প্রকাশিত-অপ্রকাশিত অবিচুয়ারির ফাইল ঘেঁটে অনধিক আঠারোটি স্মৃতিলেখ (সামান্য সংশোধন ও টীকাসহ) বর্তমানে সংকলিত হল। এইটুকু পড়ে কোনো পাঠক যদি জিওপলিটিক্যাল থ্রিলার (না কী যেন বলে) এর গন্ধ পান, তাহলে বলে রাখা ভালো, বর্তমান লেখক ও-লাইন সসম্ভ্রমে কিছুকাল হল ত্যাগ করেছে। 'সচিত্র শেষকৃত্যের শহর' বস্তুত, উপন্যাসের আড়ালে, এক গ্র্যান্ড সমবায় হিমঘর, যাকে উপেক্ষা করার সাধ্য শালা কোনো পাঠকের নেই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি