সংলাপ একাকিনী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Minakshi Sinha (Dr.)

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সংলাপ একাকিনী 

ড. মীনাক্ষী সিংহ 

  মীনাক্ষী সিংহ—জনপ্রিয় অধ্যাপিকা, লেখিকা এবং রবীন্দ্রচর্চার জন্য সুপরিচিত এক ব্যক্তিত্ব। তবে এর বাইরেও নাট্যচর্চা তাঁর প্রাণের আনন্দ। এই নাট্যপ্রাণ শিল্পী এই গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু ও মহাশ্বেতা দেবীর নির্বাচিত মূল রচনাকে একক অভিনয়ের উপযোগী নাট্যসংলাপে বিন্যস্ত করেছেন। তাঁর এই অভিনব নাট্যচর্চা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, ঊষা গাঙ্গুলী, বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবীর এবং  ওপার বাংলার মমতাজউদ্দীন আহমদ ও বেগম মমতাজ হুসেনসহ বহু গুণীজনের কাছ থেকে। একান্তে, একাকিনী নাট্যসংলাপ উচ্চারণেই তিনি খুঁজে পান সৃষ্টির আনন্দ—এ যেন তাঁর হৃদয়ের নিজস্ব নাট্যমঞ্চ।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি