তিতাস একটি নদীর নাম : উপন্যাসেরও
সম্পাদনা : হীরেন চট্টোপাধ্যায়
নদী বয়ে চলে। তীর ধরে ঘর বাঁধা মানুষের মনেও কখনও লাগে ভাটার টান, কখনও জোয়ার, পার ভাঙে, আবার গড়েও। অন্তরের সঙ্গে অন্তর বাঁধা পড়ে, মানে-অভিমানে লোককথার সুরে জীবিকার টানে, বেঁচে থাকাটা ক্রমেই এগিয়ে চলে। শুধু জীবনদ্রষ্টার ক্যানভাসে ধরা পড়ে মানব জীবনের এক অনন্য ধারাপাত, কোনো এক নদীকে ঘিরে। হয়ত কখনো সেই নদীটার নাম তিতাস হয়ে যায়। হতেও তো পারে! তারপর ? ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের মধ্যেকার সেই গহন কথাটিকেই খুঁজলেন প্রাবন্ধিকেরা বৈচিত্র্য ও বিশ্লেষণে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি