উত্তরবঙ্গের ভাষা ও স্থাননাম

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রতন বিশ্বাস
প্রকাশক অমর ভারতী

মূল্য
₹860.00 ₹950.00 -9%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

উত্তরবঙ্গের ভাষা ও স্থাননাম 

(শব্দকোষ সহ) 

ড: রতন বিশ্বাস সম্পাদিত 

পৃষ্ঠা সংখ‍্যা : প্রায় 900

প্রচ্ছদ -সুব্রত মাজি

উত্তরবঙ্গ সবচেয়ে বেশী অবহেলিত বলে মনে  হয়--গত ত্রিশ বা তার বেশী সময়ে ধীরে ধীরে এই অঞ্চলের গুরুত্ব বেড়েছে --যোগাযোগ ব‍্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা,আদালত,শিক্ষা সর্ব ক্ষেত্রে উন্নতি করার সদিচ্ছা চোখে পড়েছে।উত্তরবঙ্গে শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে জানতাম--অর্থনৈতিক কারণে এর উন্নত খুব চোখে পড়ে--এই জায়গা অবরুদ্ধ মানে উত্তরপূর্ব ভারতের অর্থনীতি ধ্বস নামা অবশ‍্যম্ভাবী।ভাবতাম শিলিগুড়ি নামের ইতিহাস কি?জলপাইগুড়ি,ময়নাগুড়ি,রাজাভাতখাওয়া,মাথা ভাঙা,কোচবিহার বা নিদেন পক্ষে দার্জিলিঙ,কার্সিয়াং ইত‍্যাদি জায়গার নাম ও স্থানীয় ইতিহাস,সংস্কৃতি,প্রাচীন কুচবিহারের রাজাদের নিজস্ব রেলপথ,চা বাগানের সঙ্গে যুক্ত স্থানীয় আদিবাসীদের আগমন,জীবনযাত্রা নিয়ে কৌতূহল নিবারণে এই বইটিতে বেশ কয়েকটি মূল‍্যবান প্রবন্ধে পেলাম।মানুষের মধ‍্যে বৈচিত্র্য থাকালে তার আচার আচরণ,ধর্ম ও ভাষার উপর এক বিরাট প্রতিফলন ঘটে--এখানকার হাজারের উপর জনজাতির বিবিধ ভাষা আমাকে অবাক করে--যেমন লেখকের অভিজ্ঞতায় জানতে পারি কয়েকটি ভাষা প্রায় লুপ্ত হয়ে গেছে আর কয়েকটি ভাষায় শুধু গ্রামের কয়েকটি বাড়ীর মানুষের  মধ‍্যে সীমাবদ্ধ।এখানে প্রতিটি প্রবন্ধের লেখক স্থানীয় ও সাহিত্যচর্চা ও ক্ষেত্রচর্চার পাশাপাশি সংরক্ষণের কথাও ভেবেছেন।এই স্থানীয় লুপ্তপ্রায় ভাষা সংগ্রহ করে একটি শব্দকোষ শেষে সংযোজিত হয়েছে।সার্বিকভাবে উত্তরবঙ্গকে জানতে গেলে এই বইটি পড়ার প্রয়োজন।তাছাড়া উত্তরবঙ্গ নিয়ে গবেষণার জন‍্য এই বই অমূল‍্য দলিলের কাজ করবে।বইয়ের ছাপা,বাধাই,কাগজের মান যথেষ্ঠ উন্নত হওয়ায় বইটি দীর্ঘদিন সংগ্রহে রাখা যাবে।তবে কিছু লেখক ও গবেষক তাদের কাজ নীরবে করে যান ও তারা প্রচারের আলোয় আসতে চান ন---সেইরকম লেখক হলেন ড:রতন বিশ্বাস মহাশয়--জীবনে তার গবেষণার কাজ উত্তরবঙ্গ জুড়েই বলে তারা অধিকাংশ লেখায় ফিরে ফিরে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় নাম ঘুরে ফিরে এসেছে। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি