অদৃশ্য সুতোর খেলা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
মৌমিতা ঘোষ

মূল্য
₹249.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

অদৃশ্য সুতোর খেলা 

মৌমিতা ঘোষ 

'অদৃশ্য সুতোর খেলা' আপনার-আমার সবার কথা। আমরা স্বীকার করি বা না করি রাজনীতি আমাদের জীবন নিয়ন্ত্রণ করে। আমাদের চয়েস বেছে দেয় মেইনস্ট্রিম মিডিয়া ও স্যোশাল মিডিয়া। এ-আই ঘাড়ের উপর দাঁড়িয়ে দেখে আপনি কী খাচ্ছেন, কী দেখছেন, আর তারপরেই শুরু হয় অদৃশ্য সূতোর খেলা। আমাদের জীবন, মূল্যবোধ, চেতনা, অর্থনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান নিয়ন্ত্রণ করে রাজনীতি, সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যম ও এ-আই। পালটেও দেয় আমাদের অজান্তেই। এই লেখাগুলো দীর্ঘ ছয় বছর ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রক্ষিতে উঠে এসেছে লেখিকার কলমে। এই ছয় বছরে আশেপাশের মানুষের মূল্যবোধ এত বদলে গেল যে লেখিকাই তল পান না কোথায় ঠিক শুরু করেছিলেন। পাঠকেরও সামাজিক বদলের একটি জার্নি হবে পড়তে পড়তে, এই আশা রাখা যায়।

মৌমিতা ঘোষের সাবলীল ও বলিষ্ঠ কলম আপনাদের সত্যের মুখোমুখি দাঁড় করাবে এটুকু নিশ্চিত করে বলা যায়।

লেখক পরিচিতি : 

মৌমিতা ঘোষ, কল্যাণীতে জন্ম হলেও বাড়ি বরাবরই কলকাতায়। বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে স্নাতকোত্তর করেন ২০০০ সালে। চব্বিশ বছর ধরে কর্পোরেট সংস্থায় চাকরির সূত্রে পুরো ভারতবর্ষ ঘোরা ও বহু মানুষের সংস্পর্শে আসা তাঁর। তাঁর লেখায় জীবনের গলিঘুজির খোঁজ পাওয়া যায়। সম্পর্কের টানাপোড়েন থেকে রাজনৈতিক জটিলতা সব সাবলীল ভাবে উঠে আসে তাঁর লেখায়।

আজ অবধি প্রকাশিত কবিতার বই সাতটি। গদ্যের বই তিনটি ও গল্পের বই তিনটি। নানা ধরনের পত্র পত্রিকায় ও বিভিন্ন সংবাদ পত্রে তাঁর লেখা প্রকাশ হয়েছে। সাহিত্য সভা থেকে ফ্যাশন শো অবধি সাবলীল বিচরণ তাঁর। নতুন নতুন আইডিয়া ও তার রূপদান, মৌমিতার প্রিয় শখ। দীর্ঘ আঠারো বছর, তিনি লিডারশিপ ট্রেনিং দিচ্ছেন কর্পোরেট সংস্থায়। ইন্টারন্যাশনাল এন.এল.পি প্র্যাকটিশনারের ডিগ্রি তাঁকে মানুষের মনের অলিগলি চিনতে আরো সাহায্য করে। প্রিয় মানুষ, তাঁর ছেলে রিহান। সবথেকে বেশি ভালোবাসেন ঘুরতে, প্রকৃতির সান্নিধ্যে থাকতে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি