আগাছা
অসিতবরণ সাউ
আগাছা' উপন্যাসটি স্বাধীনতার পরবর্তীতে অনৈতিক সামাজিক ও অর্থনৈতিক যন্ত্রণার প্রতিচ্ছবি। অতি সাধারণ স্বচ্ছন্দ কাহিনির মধ্য দিয়ে ঘোষিত হয়েছে অবক্ষয়ের বিরুদ্ধে জেহাদ। সমকালের অন্তর থেকে ঔপন্যাসিক তুলে এনেছেন মানুষের আশা-আকাঙ্খা, ভাল-মন্দ, না-বলা কথা। বিনা দ্বিধায় ছিন্ন করেছেন সামাজিক মুখোশ, অবনমন। বর্ণনা করেছেন নারীত্তের গৌরব, অহংকার।
লেখক সম্পর্কে :
অসিত বরণ সাউ। জন্ম ১৯৫৩ সাল।
পিতা - স্বর্গীয় শ্রীপতি চরণ সাউ। মাতা-স্বর্গীয়া খুকুমণি সাউ। গ্রাম ও পোষ্ট-গোবিন্দপুর, শ্যামপুর, হাওড়া।
শিক্ষা-শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। বিদ্যাসাগর কলেজ, কলকাতা। হাওড়ার সাউথ এন্ড সেন্টারে বেশ কিছুদিন শিক্ষকতা করেছেন। বহু পত্র-পত্রিকায় কবিতা ও গল্প লেখেন। উপন্যাস প্রণেতা। নিয়মিত সম্পাদনা করেন 'শ্যামপুর সংস্কৃতি পত্রিকা'।
এই লেখকের অন্যান্য বই-
সখি-সন্ন্যাসিনী (কাব্য সংকলন)
হহৃদয় নাথের বামনগাছি যাত্রা (গল্প সংকলন)
ঘেউ ও অন্যান্য গল্প (গল্প সংকলন)
অধরা (গল্প সংকলন)
পুনর্যাত্রা (উপন্যাস)
প্রত্যর্পণ (গল্প)
অমাবস্যার ভোর (গল্প)
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি