এল. এস. আই. শিবাঙ্গী : বিথিকা দাস

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
বিথিকা দাস
প্রকাশক শরৎ প্রকাশনী

মূল্য
₹250.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

এল. এস. আই. শিবাঙ্গী 

বিথিকা দাস  

লেখক সম্পর্কে 

বিথিকা দাস : জন্ম, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত কল্যাণপুর গ্রামে। পিতা তপন মান্না, পেশায় একজন চাষী, মাতা মঞ্জু মান্না একজন গৃহবধূ। অর্জুনী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বালিচক ভজহরি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ছোট থেকেই লেখালেখি করতেন। ২০০১ সালে অন্বেষা নামক পত্রিকায় প্রকাশিত 'আমি হারিনি' কবিতাটি রীতিমতো সাড়া ফেলেছিল। মাঝে বিভিন্ন কারণ বসত লেখালেখি বন্ধ হয়ে যায়।

বিবাহ বন্ধনে আবদ্ধ হন জগন্নাথ দাসের সঙ্গে। ২০২০ সালে সংগ্রামীকা মজুমদার এর কন্ঠে অনুপ্রাণিত হয়ে আবারও লেখালেখি শুরু করেন।

'শব্দ মানবী', 'লালন কণ্ঠ', 'হাসনুহানা' ইত্যাদি পত্রিকায় নিয়মিত তার লেখা প্রকাশিত হয়। ফেসবুকে নিজের লেখা কবিতা ও গল্পের মাধ্যমে জনপ্রিয়তা বাড়তে থাকে।

কবি রূপালী মান্নার ঐকান্তিক প্রচেষ্টায় যৌথ কাব্যগ্রন্থ 'শব্দের মেঘমালা', 'নতুন ভোরের অপেক্ষায়', 'দশভুজা', 'সোনালী স্বপ্নের আভা' তে তার লেখা প্রকাশিত হয়। ২০২২ এর অন্তর্জাতিক বইমেলায় তার প্রথম একক কাব্যগ্রন্থ 'যখন শব্দেরা কথা বলে' প্রকাশিত হয়। ২০২৩ এর বইমেলায় প্রকাশিত হয় গল্প সংকলন 'মন কেমনের দেশে' ২০২৪ এ প্রকাশিত হয়েছে মোটিভেশনাল বই 'আমার আমি বড্ড দামী'। এছাড়াও ভারত বাংলাদেশের বহু জনপ্রিয় বাচিক শিল্পীর কণ্ঠে তার লেখা কোটি কোটি মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। স্বপ্ন- আর্থিক দূরাবস্থার জন্য নিজের পড়াশোনা বন্ধ হয়েছিল তাই নিজের উপার্জনের টাকায় দুঃস্থ ছাত্রছাত্রীদের সাহায্য করতে চান।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি