অহিরা-নিরীক্ষা : অহিরা-সঁহরই সিরিজ-৩

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অমল কুমার মন্ডল

মূল্য
₹250.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

অহিরা-নিরীক্ষা : অহিরা-সঁহরই সিরিজ-৩ 

(বাঁদনার পর্বভিত্তিক অহিরা, নির্মাণশৈলী, গঠনকাঠামোবাদী ব্যাখ্যা) 

অমলকুমার মণ্ডল 

বাঁদনাগিতের স্বরূপ সন্ধান করতে গিয়ে বছর চারেক মূলত ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম, সরাইকেলা খরদুনা জেলা এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সুন্দরবনসহ দক্ষিণ চব্বিশ পরগণা, উত্তর চব্বিশ পরগণা ও নদীয়া জেলার বিভিন্ন গ্রামের বাঁদনাগিত গায়ক-গায়িকাদের কাছে গিয়েছি। গীত শুনেছি; সংগ্রহ করেছি; জেনেছি গীত বিষয়ে তাঁদের ব্যাখ্যা-বিশ্লেষণ, অতীতকথা, সুর, লয় ইত্যাদি। চমকিত হয়েছি অহিরার প্রসারিত জীবনবোধ জ্ঞাত হয়ে। জেনেছি আর্যসভ্যতাতীত বিস্তৃত নিভৃত প্রেক্ষিতের কথা।

অহিরা-র উল্লেখযোগ্য বিষয় হল-এতে অতীন্দ্রিয়তা (trumcendentalium) র কোন লক্ষণ নেই। ইন্দ্রিয়ের অগোচর নয় অহিরা। প্রকৃতি-জাত চেতনায় সিঞ্চিত অহিরার ভাবসত্য অহিরাকবি-র জীবনছন্দ।

লেখক পরিচিতি : 

অমলকুমার মণ্ডলের জন্ম ১৯৬৩ সালের ২ নভেম্বর, নদীয়ার বীরপুর গ্রামে। শিক্ষকতা করেন বেলঘরিয়ার একটি উচ্চমাধ্যমিক স্কুলে। সাহিত্যের প্রতি অনুরাগ সম্মারিত হয় পিতার কাছ থেকে। সমাজ, সংস্কৃতি, সংগীত, সাহিত্য, শিল্প, গণিতবিজ্ঞান, কবিতা, চলচ্চিত্র থেকেকামু-কাফ্ফা, মার্কেস-সারামাগো-ট্রান্সট্রোমার-ওরহান পামুক, রবীন্দ্রনাথ বিবেকানন্দ-বিনয় মজুমদার-আল মাহমুদ-ড.আম্বেদকর-বিদ্যাসাগর- মদনমোহন তর্কালঙ্কার সহ বিভিন্ন বিষয়ে লিখেছেন তিনি। অংশ নিয়েছেন ভারতের বিভিন্ন প্রদেশে অনুষ্ঠিত সেমিনারে।

সাহিত্যকৃতির জন্য পেয়েছেন নানা সম্মান। তাঁর মধ্যে বর্ণপরিচয় সাহিত্য সম্মান, বিনয় মজুমদার সম্মান, বঙ্গীয় সাহিত্য সম্মান, সাহিত্যাঙ্গন পুরস্কার বিশেষ উল্লেখযোগ্য। প্রকাশিত গ্রন্থসংখ্যা সাতাশ।

পূর্বে সম্পাদনা করতেন 'উদ্ভেদ' পত্রিকা। বর্তমানে 'কবিতীর্থ' পত্রিকার সম্পাদনা করেন।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি