গল্প-সংগ্রহ
হারুকি মুরাকামি
সম্পাদনা : অমলকুমার মণ্ডল
এ-সময়ের জনপ্রিয়তম গল্পকারের নাম হারুকি মুরাকামি। প্রথম উপন্যাস লেখার পর থেকেই মুরাকামির গল্প লেখা শুরু। তাঁর গল্পে আমরা যে- বাস্তবতার সন্ধান পাই, তা হল অবাস্তব বাস্তবতা (Unreal reality)। তাঁর গল্পের বাস্তবতা মুখ্যত স্বপ্নময়। হুঁশহীন এক আবেশ থেকে এ-বাস্তবতার জন্ম। লেখকজীবনের সূচনা-পর্ব থেকেই মুরাকামির গল্পে লক্ষ করা যায় জগৎ-পরাজগতের দ্বিবাচনিকতা। ব্যক্ত ও অব্যক্ত, চেতন ও অবচেতন, বাস্তব ও অবাস্তবের মধ্যে যে অস্পষ্ট সীমানা, মুরাকামি তাঁর গল্পে পাঠককে ঠিক সেখানে নিয়ে হাজির করেন। মুরাকামির গল্পে এক-একটি মানুষের মুখ আসলে এক-একটি আখ্যান। মানুষই এখানে গল্প। গল্পের শরীর জুড়ে হারুকি মুরাকামি মানুষের স্বপ্ন ও সম্পর্কের ছবিই শুধু আঁকেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি