কুড়মালি গিত অহিরা : অহিরা-সঁহরই সিরিজ-২

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অমল কুমার মন্ডল

মূল্য
₹250.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

কুড়মালি গিত অহিরা : অহিরা-সঁহরই সিরিজ-২ 

(অহিরার স্বরূপ-শৈলী-পালা-বিশ্লেষণ-তালিকা) 

অমলকুমার মণ্ডল 

প্রচ্ছদ : গৌতম নন্দী ও ইমানুল হক 

অহিরা, আমরা জানি, আদিবাসী-প্রধান এলাকায় অনুষ্ঠিত বাঁদনা নামক কৃষিপরবের আচারগীত। গীতই এদের পরবের মন্ত্র। বাঁদনায় অহিরা গাইতেই হয়। গীতগুলির পরতে পরতে আছে কুড়মি জাতির অতীতকথার নানা প্রসঙ্গ ও প্রত্যয়। অহিরার স্মৃতিমালায় এমন উপাদান আছে যেগুলিকে অবলম্বন ও অনুসরণ করে আর্য-পূর্ব সিন্ধুসভ্যতা ও হরপ্পা সভ্যতার গহিন প্রদেশে প্রবেশ করা যায়। স্পষ্টতই ব্যাখ্যা করা যায়, বাঁদনা পরব উদ্যাপনকারী এবং অহিরা-ঐতিহ্যের ধারক-বাহকদের সাথে প্রাকার্য সভ্যতার যোগ ছিল। ঝাড়খণ্ডি লোকগীতগুলির মধ্যে একমাত্র অহিরাতেই আছে অজস্র স্মৃতি ও অতীতকথা। এ-গীতের রেগ (রাগ), সুর, তালও সমস্ত গীত থেকে আলাদা। অহিরা আসলে সম্পূর্ণ স্বতন্ত্র এক গীতধারা, কুড়মালি ভাখি-চারি (ভাষা-সংস্কৃতি)-র উৎকৃষ্ট ও উজ্জ্বল জাতিগত দলিল হল অহিরা।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি