মানভূমের অহিরাগিত : অহিরা-সঁহরই সিরিজ-১

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অমল কুমার মন্ডল

মূল্য
₹250.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

মানভূমের অহিরাগিত : অহিরা-সঁহরই সিরিজ-১ 

(ঐতিহ্যের পরম্পরা-কুড়মালি অহিরা-সাঁওতালি সহরায় গান-অনুবাদ-গায়ক-গায়কি-স্বরলিপি-সাংগীতিক বৈশিষ্ট্য) 

অমলকুমার মণ্ডল 

প্রচ্ছদ : গৌতম নন্দী ও ইমানুল হক 

অহিরাগিত ঝাড়খণ্ডি এলাকায় আদিবাসী-প্রধান গ্রামে সযত্নে লালিত এক লোকগীতি। প্রথাগত এ-গীত স্মৃতিনির্ভর। মৌখিকভাবে প্রজন্মের পর প্রজন্মের চেতনায় সঞ্চারিত হয়ে এসেছে অহিরাগিতের মরমস্পর্শী আবেশ। প্রতিটি সঙ্গীত ধারারই থাকে একটি বিবর্তন-রেখা। বিবর্তনের পথে চলতে চলতে অহিরাগিতের বিষয়বস্তু পাল্টিয়েছে। আদিতে গরু-গাই-কাড়া নিয়ে এ-গীত তৈরি হত। নিজেদের জীবন-জীবিকা এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা লব্ধ প্রত্যক্ষ সমস্যাদি নিয়েও সৃষ্টি হত অহিরাগিত।

এ-গানের মধ্য দিয়ে গাই-গরু-কাড়ারা আদিবাসীসহ অনুন্নত কৃষিজীবি জনজাতিদের কাছে দরদি বন্ধু বলে বিবেচিত। অহিরাগিত এদের হৃদয়ের গীত। এতে আছে জাগর-মন্ত্রের মতো জাগানিয়া প্রতীতি। কার্তিকি পরব উপলক্ষ্যে শুধু গরু-মোষকে জাগিয়ে রাখা নয়, অহিরাগিতের মধ্য দিয়ে আদিবাসীজীবনের নিহিত সত্তা ও শক্তিকে জাগিয়ে তোলা হয়।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি