বাঁদনাগিত প্রকার-প্রকরণ : অহিরা-সঁহরই সিরিজ-৫

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অমল কুমার মন্ডল

মূল্য
₹250.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

বাঁদনাগিত প্রকার-প্রকরণ : অহিরা-সঁহরই সিরিজ-৫ 

(ডহরউআ • চাঁচইর • অহিরাপালা • মঙ্গলগিত) 

অমলকুমার মণ্ডল 

আমাদের দেশে লোকসংগীতের ভাণ্ডারটি বেশ বড়। ভারতীয় সংগীতের আদি সূত্র আছে এই ভাণ্ডারের অন্তরে। বাঁদনাগিত লোকসংগীতের ইতিহাসে সম্পূর্ণ ভিন্ন প্রত্যয়-প্রকরণের গীত। স্বাতন্ত্র্যই এর বৈশিষ্ট্য।

বাঁদনাগিতে নিহিত আছে অনেক অজানা কথা। ইতিহাস ও অতীত জীবনের নিভৃত উঁকি। আছে সুনির্দিষ্টভাবে বেশ কিছু কুড়মালি পরিভাষা। বাঁদনাগিতের সমৃদ্ধ দিক তার পরিভাষা। এ-গীতে আছে সেই পরিভাষাকে ছুঁয়ে গড়ে-ওঠা একটি জাতির সভ্যতা-সংস্কৃতির আপন পরিকল্পাভাস।

এ-গ্রন্থে ডহরউআ, চাঁচইর, পালাঅহিরা ও 'কপিলামঙ্গল' কাব্যের অংশবিশেষ উপস্থাপন করা হয়েছে। সাধ্যমতো আলোচনা করা হয়েছে। 'চাঁচইর-সংগ্রহ' অংশে ৫০টি চাঁচইর সন্নিবেশিত করা হয়েছে। সঙ্গে রয়েছে নির্বাচিত ১০টি টাঁচইর-এর শব্দার্থ ও টীকাসহ বঙ্গানুবাদ। 

লেখক পরিচিতি : 

অমলকুমার মণ্ডলের জন্ম ১৯৬৩ সালের ২ নভেম্বর, নদীয়ার বীরপুর গ্রামে। শিক্ষকতা করেন বেলঘরিয়ার একটি উচ্চমাধ্যমিক স্কুলে। সাহিত্যের প্রতি অনুরাগ সম্মারিত হয় পিতার কাছ থেকে। সমাজ, সংস্কৃতি, সংগীত, সাহিত্য, শিল্প, গণিতবিজ্ঞান, কবিতা, চলচ্চিত্র থেকেকামু-কাফফা, মার্কেস-সারামাগো-ট্রান্সট্রোমার-ওরহান পামুক, রবীন্দ্রনাথ বিবেকানন্দ-বিনয় মজুমদার-আল মাহমুদ-ড. আম্বেদকর-বিদ্যাসাগর- মদনমোহন তর্কালঙ্কার সহ বিভিন্ন বিষয়ে লিখেছেন তিনি। অংশ নিয়েছেন ভারতের বিভিন্ন প্রদেশে অনুষ্ঠিত সেমিনারে।

সাহিত্যকৃতির জন্য পেয়েছেন নানা সম্মান। তাঁর মধ্যে বর্ণপরিচয় সাহিত্য সম্মান, বিনয় মজুমদার সম্মান, বঙ্গীয় সাহিত্য সম্মান, সাহিত্যাঙ্গন পুরস্কার বিশেষ উল্লেখযোগ্য। প্রকাশিত গ্রন্থসংখ্যা সাতাশ।

পূর্বে সম্পাদনা করতেন 'উদ্ভেদ' পত্রিকা। বর্তমানে 'কবিতীর্থ' পত্রিকার সম্পাদনা করেন।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি