অহিরা-সংগ্রহ : অহিরা-সঁহরই সিরিজ-৪

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অমল কুমার মন্ডল

মূল্য
₹250.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

অহিরা-সংগ্রহ : অহিরা-সঁহরই সিরিজ-৪ 

(সাবেকি অহিরা-সাঁওতাল ওরাওঁ মুণ্ডা বাউরি কর্মকারদের অহিরা-অহিরাসুরের গিত-বিশ্লেষণ) 

অমলকুমার মণ্ডল 

অহিরা কুড়মালি ভাষার গিত। এটি গিত, আবার কবিতাও। অনেক ক্ষেত্রে কবিতার মতো অনেক কথাই এতে উহ্য আছে। কিছু উহ্য ভাষারও প্রয়োগ দেখা যায়। এবং উহ্যশব্দগুলি সবই কুড়মালি ভাষা-সঞ্জাত। অহিরার পরিভাষা ও পরিকল্পও কুড়মি জাতির নিজস্ব সৃষ্টি। অহিরা আজও শ্রুতিনির্ভর। বিশেষভাবে উল্লেখ করার বিষয় হল, ঝাড়খণ্ড অঞ্চলের লোকগীতগুলির মধ্যে একমাত্র অহিরাতেই স্মৃতির আধিক্য প্রবলভাবে দেখা যায়।

অহিরা এক রাগনির্ভর গিত। এর কলির নানা ভাঁজে এমন সব শব্দের সন্ধান মেলে যাদের শরীরে নীরব মিনতির মতো মিশে আছে অতীত স্মৃতি-যে-স্মৃতি সরণি ধরে হাঁটতে হাঁটতে দিব্যি পৌঁছে যাওয়া যায় বর্তমানের আত্মগর্বী আর্য-সভ্যতার সীমানা অতিক্রম করে অ-আর্যদের লালিত নাগরিক সভ্যতা বা হরপ্পা সভ্যতার কাছে।

ক্ষেত্র-সমীক্ষার ভিত্তিতেই মূলত গ্রন্থটি রচিত। 

লেখক পরিচিতি : 

অমলকুমার মণ্ডলের জন্ম ১৯৬৩ সালের ২ নভেম্বর, নদীয়ার বীরপুর গ্রামে। শিক্ষকতা করেন বেলঘরিয়ার একটি উচ্চমাধ্যমিক স্কুলে। সাহিত্যের প্রতি অনুরাগ সঞ্চারিত হয় পিতার কাছ থেকে। সমাজ, সংস্কৃতি, সংগীত, সাহিত্য, শিল্প, গণিতবিজ্ঞান, কবিতা, চলচ্চিত্র থেকেকামু-কাফ্ফা, মার্কেস-সারামাগো-ট্রান্সট্রোমার-ওরহান পামুক, রবীন্দ্রনাথ বিবেকানন্দ-বিনয় মজুমদার-আল মাহমুদ-ড. আম্বেদকর-বিদ্যাসাগর- মদনমোহন তর্কালঙ্কার সহ বিভিন্ন বিষয়ে লিখেছেন তিনি। অংশ নিয়েছেন ভারতের বিভিন্ন প্রদেশে অনুষ্ঠিত সেমিনারে।

সাহিত্যকৃতির জন্য পেয়েছেন নানা সম্মান। তাঁর মধ্যে বর্ণপরিচয় সাহিত্য সম্মান, বিনয় মজুমদার সম্মান, বঙ্গীয় সাহিত্য সম্মান, সাহিত্যাঙ্গন পুরস্কার বিশেষ উল্লেখযোগ্য। প্রকাশিত গ্রন্থসংখ্যা সাতাশ।

পূর্বে সম্পাদনা করতেন 'উদ্ভেদ' পত্রিকা। বর্তমানে 'কবিতীর্থ' পত্রিকার সম্পাদনা করেন।


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি