অন্ধতামস
চয়ন সমাদ্দার
এই বইয়ের প্রতিটি গল্প অস্বস্তিকর। ফীল গুড ফ্যাক্টর পাঠক পাবেন না এখানে।
যদি, নিজেদের মনের বন্ধ অন্ধকার কেমনভাবে বাইরেটা ছেয়ে ফেলে, সে বিষয়ে কৌতূহল থাকে, তবে তিনি ভাবনার রসদ পেতেও পারেন। এই বইতে তন্ত্র নিয়ে গল্প আছে, মানুষ খুন নিয়ে গল্প আছে, আমাদের ছ’টা রিপু নিয়ে গল্প আছে, সম্পর্ক নিয়ে গল্প আছে। কিন্তু, একটা গল্পেও সোজা সাপটা, র্যাশনাল ভঙ্গিতে কিছু বলা হয়নি। এমনকী অনেক সময় চরিত্রদের আচরণের ব্যাখ্যা পর্যন্ত করা হয়নি। চাইলে, পাঠক গল্পগুলোকে হরর স্টোরি ধরে নিয়ে পড়তে পারেন।
গল্পগুলোর বিষয়বস্তু এমনই যে, তাদের প্রকাশের উপযোগী ভাষা নিয়ে সমস্যায় পড়তে হয়। ফল দাঁড়িয়েছে এই, এই গল্পগুলোর ভাষা কখনও প্রতীকী, কখনও নৈঃশব্দমুখর, কখনও বা সরাসরি কাব্যিক। সরাসরি মানে সরাসরিই। বেশ ক’টা গল্পে পাঠক দেখবেন স্বরচিত কবিতা ব্যবহার করতে হয়েছে গল্পকারকে। কবিতাগুলো তাদের কাব্যগুণের জন্য ব্যবহৃত হয়নি। তারা ন্যারেটিভের অংশ।
সব মিলিয়ে 'অন্ধতামস' এক নতুন ধরণের গল্পের বই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি