হাতেম ছৈয়াল : লুৎফর রহমান

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
লুৎফর রহমান
প্রকাশক তবুও প্রয়াস

মূল্য
₹375.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

হাতেম ছৈয়াল 

লুৎফর রহমান 

প্রচ্ছদ : হিয়া মুখোপাধ্যায় 

‘ভিড়’ আসলে ব্যক্তির অস্তিত্ব মুছে ফেলে তাকে সমগ্রের অংশ করে তোলে মাত্র—এবং আরও সমস্যার যে, যে-সমগ্রের অংশ সে হল সেই সমগ্রও আসলে খণ্ডিত সমগ্র, প্রকৃত সমগ্র নয়। ফলে ভিড়ের মধ্যে থাকা একজন মানুষ তার নিজস্ব অস্তিত্ব, পরিচয়-পরিবেশ, বেদনা-বিচ্যুতি, সংকট-সংবেদ মুছে ফেলে মুখহীন জনগোষ্ঠীর অংশ হয়ে ওঠে। তার নিজস্ব ব্যক্তিসত্তা হারিয়ে যায় সমষ্টির পদপিষ্টে। কিন্তু একজন প্রকৃত কথাসাহিত্যিক ভিড় থেকে ছেঁকে তুলে নিয়ে এসে একক চরিত্রের চেহারা ও আত্মার সার ও কঙ্কালটি পাঠকের টেবিলে রাখতে সমর্থ হন। আধার কার্ড বানানোর লাইনের ভিড় অথবা হিড়িক থেকে ছেঁকে তোলা এরকমই একটি চরিত্রের নাম হাতেম, তাঁকে নিয়েই এই উপন্যাস ‘হাতেম ছৈয়াল’। হাতেমের ব্যক্তিসত্তার অস্তিত্বের সংকট উপন্যাসে উঠে এসেছে সমষ্টির প্রতীক হিসেবে। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি