কায়রা ও অন্যান্য গল্প

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অমিতাভ রায়

মূল্য
₹210.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

কায়রা ও অন্যান্য গল্প 

অমিতাভ রায় 

ভূতের গল্প যে সর্বকালেই জনপ্রিয়তার শীর্ষে থাকে সে বিষয়ে কোন সংশয় নেই। ভৌতিক জগতের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। রবীন্দ্রনাথ, ত্রৈলোক্যনাথ, বিভূতিভূষণ, শরদিন্দু, লীলা মজুমদার, সত্যজিৎ  থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় পর্যন্ত বাংলা সাহিত্যে অতিপ্রাকৃত রসের গল্পের সমৃদ্ধ ধারা আমায় বরাবর আকর্ষণ করেছে। তাছাড়া বিভিন্ন গ্রামে গিয়ে সেখানকার মানুষের কাছে শুনেছি ভৌতিক ঘটনার বিবরণ। মানুষ এই জাতীয় ঘটনা বিশ্বাস করুক আর না করুক - শুনতে কিন্তু ভালবাসে। ভূতের গল্প লিখতে গিয়ে টের পেলাম এই শ্রেণির গল্পের আবেদন আজও অটুট। অনেক সাহিত্যরসিক পাঠকই পছন্দ করছেন গল্পগুলো।  তাই, ভূতের গল্পের একটা সংকলন প্রকাশ করার কথা কিছুদিন ধরেই ভাবছিলাম। শপিজেন বাংলা যে এই সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছেন, সে জন্য তাঁদের অজস্র ধন্যবাদ জানাই। এই সংকলনে রয়েছে মোট বারোটি গল্প। এই সংকলনের মাধ্যমে ত্রিলোচন তান্ত্রিকের আত্মপ্রকাশ ঘটল। ত্রিলোচন তান্ত্রিককে নিয়ে রচিত দুটি গল্পের মধ্যে একটি বেশ বড় গল্প। ত্রিলোচন তান্ত্রিক পুরোপুরি কাল্পনিক চরিত্র নয়। আমার শোনা এক তান্ত্রিক সাধকের আদলে এই চরিত্রটিকে আঁকার চেষ্টা করেছি। বনেদী বাড়ির দুর্গাপুজোর সঙ্গে আমি জড়িত থাকায় এই প্রেক্ষাপটটি আমায় কল্পনা করতে হয় নি। এই দুটি গল্প ছাড়াও অন্যান্য গল্পগুলিও গা ছমছমে অলৌকিক প্রেক্ষাপটে রচিত। আশা করি এই গল্পসংকলনের বারোটি গল্পই সবার পছন্দ হবে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি