লেখক ও সম্রাট
(The Author and The Emperor)
তপেন্দু কুমার বসু
ভাষান্তর : কস্তুরী গুপ্ত
একজন সম্রাটের উত্থান। এক লেখকের টিকে থাকার লড়াই। কয়েক শতাব্দীর ব্যবধানে জন্ম নেওয়া দুই জীবন। কুষাণ সাম্রাজ্যের যুদ্ধবিধ্বস্ত প্রান্তর থেকে নিউ ইয়র্কের অস্থির রাস্তা—এই উপন্যাস ইতিহাস ও বর্তমানকে এক সুতোয় বেঁধে ফেলে। একদিকে ক্ষমতা, বিশ্বাস এবং পিতৃপরিচয়ের ভার বহন করা সম্রাট কনিষ্ক, অন্যদিকে প্রত্যাখ্যান ও স্বপ্নের টানাপোড়নে আটকে পড়া নিউ ইয়র্কের এক অভিবাসী লেখক। স্মৃতি ও অতীতের ছায়া দু’জনকেই তাড়া করে বেড়ায়। স্মৃতি, মিথ ও বাস্তবতার চলন এই আখ্যান জুড়ে আত্মানুসন্ধান এবং উত্তরাধিকারের বয়ান নির্মাণ করে।
প্রবাসী চিকিৎসক তপেন্দু কুমার বসুর কলম-নিঃসৃত এই কাহিনি জাদুবাস্তবতায় মোড়া।
ঋতবাকের উদ্যোগে এই অসামান্য আখ্যান বাংলায় ভাষান্তর করলেন তরুণ অনুবাদক কস্তুরী গুপ্ত।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি