নদীয়ার হাটহদ্দ
(সুপ্রকাশ অঞ্চলচর্চা গ্রন্থমালা ২)
সুপ্রিয় ঘোষ
প্রচ্ছদ : তিস্তান
"হাট বসেছে শুক্রবারে
বক্সীগঞ্জে পদ্মাপারে"
আমাদের সুপ্রাচীন হাট সংস্কৃতি অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে তো বটেই আমাদের চিরায়ত যাপিত সত্তার দিক থেকেও প্রবল সংকটের মুখে। সংকট এই নয় যে হাটগুলি সহসা বিলুপ্তির সম্মুখীন হয়েছে। আসলে হাটগুলি সর্বগ্রাসী বাজারের দায় মেটাতে গিয়ে বৃহৎ বাজারে পরিণত হচ্ছে। আমাদের হাটের এই চরিত্রগত বিনষ্ট বিলুপ্তিরই তো রকমফের, হয়তো তারও অধিক কিছু।
সামগ্রিক বাংলার হাটের নিরিখে "নদীয়ার হাট" এই বইয়ে হাজির তার ইতিহাস, অর্থনীতি, সমাজতত্ত্ব নিয়ে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি