রামায়ণ, শ্রীরামচন্দ্র ও বাঙালী
ড.তাপস বন্দ্যোপাধ্যায়
"আধুনিককালে সর্বাধিক আলোচিত গ্রন্থ 'রামায়ণ' অর্থাৎ রামসীতার কাহিনি।
পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মানুষ নতুনভাবে এই, কাহিনির প্রতি দৃষ্টিপাত করেছে এবং রামসীতার উপাসনায় গুরুত্ব সহকারে মনোনিবেশ করেছে। যদিও এই গ্রন্থে দেখানো হয়েছে শুধু রামকাহিনির চর্চাই হয়নি, পরম্ভ রামসীতার উপাসনা অষ্টাদশ শতক থেকে বেশ জনপ্রিয়তা লাভকরেছিল এই এলাকায়। এই কাহিনি ও উপাসনায় স্পষ্ট দুটি বিভাজন দেখা যায় গত শতক থেকেই। কিন্তু সাহিত্য, সংস্কৃতি, নৃতত্ত্ব ও ধর্মের বিবর্তনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রায় দেড় হাজার বছর আগে থেকেই গৌড় বা বঙ্গদেশের অধিবাসীরা এই জনপ্রিয় মহাকাব্যের কাহিনি, উপকাহিনি সম্বন্ধে যথেষ্ট আগ্রহী ছিল। অন্যদিকে রামসীতার উপাসনাও শুরু হয়েছিল পাল যুগের আগে থেকেই। এই গ্রন্থে সেই বিবর্তনের আলোচনা করা হয়েছে। মোট আটটি পরিচ্ছেদে পর্যায়ক্রমিকভাবে এই পরম্পরা যুক্তি ও তথ্যসহ আলোচনা করা হয়েছে। এখানে দেখানো হয়েছে ধনীদরিদ্র নির্বিশেষে সকলেই এই কাহিনির সঙ্গে দীর্ঘকাল পরিচিত ছিল এবং রামসীতার উপাসনায় যুক্ত ছিল"...
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি