শুকতারা-র ১০১ ভূতের গল্প (২)

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সংকলন

মূল্য
₹372.00 ₹400.00 -7%
ক্লাব পয়েন্ট: 10
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

শুকতারা-র ১০১ ভূতের গল্প (২) 

শুকতারা পত্রিকায় বছরে নিয়মিত দু'বার করা হয় ভৌতিক সংখ্যা, এছাড়া শারদীয়া সংখ্যায় ভূতের গল্প তো কিছু থাকেই। কাজেই পত্রিকায় দীর্ঘ সত্তর বছর ধরে কত শত ভূতের গল্প প্রকাশিত হয়েছে সেটা তো সহজেই বোঝা যায়। নামকরা লেখকরা লিখেছেন, ভূতের গল্পবিশারদরা লিখেছেন, বিচিত্র ধরনের সব ভূতেরা পত্রিকার পাতায় ভিড় জমিয়েছে। এই এত সব গল্পের মধ্যে থেকে মাত্র একশো একটি গল্প বেছে নেওয়া মোটেই সহজ কাজ নয়। নামী লেখকদের গল্প বাছতে হবে, তাঁরা অনেকেই এতদিনে বহু গল্প লিখেছেন-তার মধ্যে সেরা লেখাটি বেছে নিতে হবে; ততটা নামী না হলেও গায়ের লোম খাড়া করা কিছু গল্প যাঁরা লিখেছেন, তাঁদের গল্পও নিতে হবে; আর সবচেয়ে বড়ো কথা হল, একই রকম না হয়ে যায়, প্রত্যেকটা গল্প যেন আলাদা রকমের হয়, প্রত্যেক গল্পে যেন অন্যরকম চমক থাকে, সেটাও দেখতে হবে। নইলে সে গল্প তোমাদের ভালো লাগবে কেন। পড়তে গেলে একঘেয়ে মনে হবে যে!

এই সব কথা মনে রেখে, অত্যন্ত খুঁটিয়ে বিচার করে এই বইয়ের প্রত্যেকটি গল্প নির্বাচন করা হয়েছে যাতে একটি গল্পও পড়ে মনে না হয় ঠিক জমল না। প্রত্যেকটি গল্পই রোমহর্ষক, উত্তেজনায় ঠাসা, শুরু করলে আর শেষ না করে ওঠা যায় না। কে কতটা সাহসী সে প্রমাণ যদি পেতে হয়, এক্ষুনি এই বই নিয়ে বসে পড়তে হবে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি