আত্ম-চরিত : রাজনারায়ণ বসু

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
RAJNARAYAN BASU
প্রকাশক লালমাটি

মূল্য
₹470.00 ₹500.00 -6%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

আত্ম-চরিত 

রাজনারায়ণ বসু 

বিস্তৃত ভূমিকা ও টীকা : বারিদবরণ ঘোষ 

রাজনারায়ণ বসুর জন্ম উনিশ শতকে কিন্তু এই একুশ শতকেও তিনি প্রাসঙ্গিক। রাজনারায়ণ বসুর সঙ্গে অন্য আত্ম কাহিনির লেখকদের তফাৎ এখানেই রাজনারায়ণের আত্মচরিত শুধু নিজের কথা  বা আপন আত্মার কথা নয়— তাঁর চারপাশের মানুষের কথা ও তাঁর আপন কথাও আছে।

আত্মচরিতটিতে তিনি কখনও ধর্মভাব প্রাণিত, কখনও এক দূরদর্শী দার্শনিক, কখনও নিষ্ঠাবান ঐতিহাসিক, কখনও হিতৈষী শিক্ষক, কখনও সমাজ সংস্কারক এবং অবশ্যই একজন সমালোচক। দেবেন্দ্রনাথ ঠাকুর তাই অনায়াসে বলতেন— 'কিছু একটা লিখলেই তার আলোড়নটি বেশ কয়েকমাস ধরে অনুভূত হতে থাকে।' তাঁর আত্ম চরিতের রচনাকাল ১৮৮৯ : উনিশ শতকের প্রায় অন্তিম লগ্নে।

ভ্রমণকাহিনিগুলো আসলে সৌন্দর্যপ্রিয়তা, জীবনের অন্তঃস্থলে পৌঁছনোর আর্তি, পরিহাস বিশেষ জল্পনা করে রচনার ললিত্য বিধানের একটা বড়ো মাধ্যম। আবার ইতিহাস সচেতন মানুষের কাছে একটি বস্তুনিষ্ঠ, তথ্যনিষ্ঠ উপহার।

বইটি যেখানে শেষ হয়েছে, পাঠকের কৌ কৌতূহল তার সীমান্তরেখাকে বারবার অতিক্রম করতে চেয়েছে। রাজনারায়ণ বসু তাঁর মেধা ও প্রজ্ঞা যা দিয়ে গেছেন, তা আত্ম-চরিত বইটি পড়লেই পাঠক বুঝতে পারবেন।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি