ভালো বাসার দিনকাল

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অপর্ণা গাঙ্গুলী

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ভালো বাসার দিনকাল 

অপর্ণা গাঙ্গুলী 

পালকের শৈশবে, কৈশোরে এমন কি বড়োবেলাতেও ওর ঠাম্মি দিম্মির বাড়ির সঙ্গে ও অঙ্গাঙ্গীভাবে জড়িত। নিজেকে অনিকেত ভাবলেও এইসব বাড়ির টানমায়ায় জড়িয়ে থাকা পালক অনর্গল সে সব স্নেহময় যাপনের কথা লিপিবদ্ধ করেছে এই বইটিতে। তাই কখনও আমরা হারিয়ে যাই ওর সঙ্গে সেই কোন মেয়েবেলার কোম্পানির বাগানে কিংবা অদ্ভুতুড়ের হাতছানি দেওয়া এক রোমাঞ্চকর শিশুকালে। পালকের ছেলেমানুষের মতো করে বলে চলা বড়োমানুষদের দিনকালে যে মধুর শ্রয়ণ, সে বড়ো অন্যরকমের ভালো। সে সব থাকাথাকিতে রয়েছে রোদ বৃষ্টির কথকতা, চাঁদিম রাতের বনজ আদিম স্পর্শ। কখনো হঠাৎ পৌঁছে যাই জমিদারদের পুজোর দালানে কিংবা কোনো পাগলী পার্বতী পিসির রোমহর্ষক উপাখ্যানে। একবার পৌঁছলে ফিরে আসার পথ ভুল হয়ে যেতেও পারে। আমাদের মনে হতেই পারে, আমরা পৌঁছে গেছি আমাদের একান্ত আপন লাল নীল মেয়েবেলাটিতে ... যেখান থেকে না ফিরলেও ক্ষতি নেই।

লেখক পরিচিতি : 

অপর্ণা গাঙ্গুলী বিগত ১৫ বছর ধরে বাংলা ভাষায় লেখালেখি করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম, এ, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি. এড, অপর্ণা এই সময়ে অনলাইন ইংলিশ ট্রেনার হিসেবে কর্মরতা। অপর্ণা ছবি আঁকতে ভালোবাসেন। তাঁর লেখা ছোট গল্পের কয়েকটি বই প্রকাশিত। বিভিন্ন সংকলনে তাঁর লেখা গল্প প্রকাশিত হয়। এ ছাড়াও বিভিন্ন পত্রপত্রিকাতে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়ে থাকে। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি