চাণক্য : দ্য কিং মেকার

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
তরুণ চট্টোপাধ্যায়

মূল্য
₹225.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

চাণক্য : দ্য কিং মেকার 

তরুণ চট্টোপাধ্যায় 

চাণক্য- দ্য কিং মেকার, রাজা গড়ার কারিগর। বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য নামেও পরিচিত চাণক্য একজন প্রাচীন ভারতীয় দার্শনিক, অর্থনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। অর্থ শাস্ত্র গ্রন্থের প্রনেতা তিনি। চাণক্য নীতি শাস্ত্র আজ দেশে বিদেশে সুপরিচিত।

অত্যাচারী শাসক ধননন্দের পুত্র পর্বত চাইলেন চাণক্যের হাত ধরে পিতার সিংহাসনে বসতে। পর্বত সাজলেন সিদ্ধকেতু। সহায়তা চাণক্যের। পথে পাতার রাজা চন্দ্রগুপ্তের সঙ্গে সাক্ষাৎ। সে সময় দু'জনেই নিতান্তই বালক। রাজা গড়ার কারিগর চাণক্য বাছলেন একজনকে। দু'জন রাজা এক রাজ্যে বেমানান। এ ছাড়া রাজযোগ্যতাও বিচার্য। বিচারক চাণক্য। ধননন্দের পরাজয় ও চন্দ্রগুপ্তের রাজা‌ হওয়ার পিছনে রয়েছে বহু যুদ্ধের কাহিনি। বিস্তারিত আলোচনা ও ঘটনার সমাহার মূল গ্রন্থ জুড়ে।

তক্ষশীলা, মগধ নিয়ে রয়েছে নানা বার্তা। রয়েছে ভদ্রভট্ট, পুষ্যমিত্ত, পানিনি সহ সকলের উপস্থিতি। উঠে এসেছে অগ্নি, পুরু, সেলুকাস ও আলেকজান্ডার সহ বহু বীরের আগমন বার্তা। প্রসঙ্গত এসেছে দুর্ভারা সহ নানা রানির গল্প কথা। বিষ কন্যারাও বিষ ঠোঁঠে হাজির হয়েছে এই গ্রন্থে, হয়েছে রাধাণ্ডপ্ত থেকে সবন্ধ নানা চরিত্রের আনাগোনা। শেষ পর্বে নীতিকথা থাকলেও আদতে চাণক্যের জীবন কাহিনির এক কোলাজ এই গ্রন্থটি।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি