পেনিলোপি
গ্রিক মহাকাব্যের অনালোকিত নারী
অনিন্দিতা সেন
রামায়ণ ও মহাভারতের নারীদের কথা আলোচনা করতে গিয়ে আমরা বহুলাংশেই দেখতে পাই এমন অনেক নারী আছেন, যাঁদের নামের উল্লেখ মাত্র হয়েছে।
বাকি সময়টা অন্তরালে থেকে যাওয়া এই নারীদের কথা কবির কলমে বা কথকের জিহবায় উচ্চারণে যেন এক অসম্ভব কার্পণ্য বোধ। ঠিক তেমনভাবেই বিচার করতে গেলে গ্রিক পুরাণে হোমার রচিত মহাকাব্যে রূপসী নায়িকা হেলেন যতখানি মান্যতা পেয়েছেন, ঠিক ততখানি সম্ভ্রম আদায় করে নিতে পারেননি বিরহিনী অপর এক নায়িকা। গ্রিক ও ট্রোজান যুদ্ধের অন্যতম নায়ক গ্রিক সেনাপতি ওডেসিয়াসের জন্য যাঁকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় উনিশটা বছর। স্বাভাবিক নিয়মেই স্বামীকে কাছে পেয়ে জীবন তাঁকে যখন এক অন্য মাত্রা এনে দিতে পারত, সুদীর্ঘ সেই সময়টাই তিনি একাকী রয়ে গেলেন। মহাকাব্যেও তিনি যেন অন্তরালবর্তিনী। অথচ প্রেমের প্রতি অটুট বন্ধন পেনিলোপিকে বেঁধেছে প্রেমের প্রতি বিশ্বস্ততার এক অমোঘ জালে। সম্ভ্রান্ত বহু রাজপুরুষের মায়াবী প্রলোভনেও স্বর্গীয় সেই প্রণয় টাল খায়নি এতটুকুও। সেই মহান নারী পেনিলোপিকে নিয়েই অজানা কথারা স্থান পেয়েছে এই গ্রন্থে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি