ভালোবাসার ২ অধ্যায়
রূপা নন্দী
আকাশ মেতেছে বসন্ত বিভায়। আর তার শরীর ছুঁয়ে ছুঁয়ে চুঁইয়ে পড়ছে ভালোবাসার স্নিগ্ধ বৃষ্টি। সেই বৃষ্টিতে শুধু দুটো সত্তা নয়; যেন নিরন্তর ভিজে চলেছে যাবতীয় পার্থিব। সে যেন চেনা পৃথিবীর অচেনা এক ছান্দিক পদ্যময় উপস্থিতি। মনে হয় বুঝি সময় কেটে যায় অনন্ত; তবু সে বৃষ্টি হোক। আর দুটো সত্তা, দুজন মানুষ স্বপ্নভেজা ভিজুক। ওরা বহুদিন এর জন্য ছিল প্রতীক্ষায়। রূপকথার মতো বৃষ্টি ও বাদলের সাক্ষাত।প্রকৃতির এক অনন্য উপহার বৃষ্টি ও বাদলের ভালোবাসা। বৃষ্টি প্রতি মূহুর্তে উপলব্ধি করে তার জীবনের ভালোবাসার বৈচিত্র্য। নানান তার মায়া, বাহারি তার রূপ। আর বড়ো অপ্রত্যাশিত তার চালচলন। এও যেন এক অধরা মাধুরী। অনুভবের সবচেয়ে আশ্চর্যের জায়গাটাই মনে হয় ভালোবাসা। কখনো সে শ্রাবণের ঘন কালো মেঘ। খানিকটা প্রেমিকার এলিয়ে দেওয়া চুলের মতো। কখনো সে সারাদিনের বৃষ্টি। কখনো এক আকাশ রোদে অন্য এক মায়ার খেলা। তাইতো একজন মানুষের হৃদয় টুইয়ে, যখন অন্য এক হৃদয়ে সে বৃষ্টি পৌঁছয়, তখন পৃথিবীটা বড়ো সুন্দর, বড়ো মায়াবী।
বৃষ্টি ও বাদলের ভালোবাসা সত্যিই কি পেয়েছিল পূর্ণতা!! এ উত্তর মিলবে শেষ পাতায়।
পাঠক হৃদয়েও বৃষ্টি নামবে এমন আশাতেই আষাঢ় শ্রাবণের বৃষ্টি নিয়ে তিলে তিলে গড়ে উঠেছে এ প্রেমের উপন্যাস, 'ভালোবাসার দুই অধ্যায়'।
>
199.00
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি