জাপানী ফানুস
শ্রীমণিলাল গঙ্গোপাধ্যায়
সাত-সমুদ্র পারে আছে জাপান বলে দেশ,
জাহাজ ভরে গল্প এল রং-বেরঙের বেশ!
—ফানুস চড়া আকাশ ওড়া ছেলেভুলানো কাজ,
খোকার সাথে তাদের মিলন ঘটিয়ে দিলুম আজ।
কতকগুলি জাপানী গল্পের ছায়া অবলম্বনে এই গল্পগুলি রচিত— এগুলি ঠিক অনুবাদ নয়। জাপানী গল্পের উপাখ্যানকে অবলম্বন করে এবং নিজের ভাব মিশিয়ে শ্রীমণিলাল গঙ্গোপাধ্যায় এই সাতটি গল্পকে প্রকাশ করেছেন।
শ্রীযুক্ত নন্দলাল বসু মহাশয় 'জাপানী ফানুস' গল্পের বইয়ের অনেকগুলি ছবি এঁকেছেন।
শ্রীযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের 'চাঁদনী' শীর্ষক গল্পটি একটি জাপানী গল্পের অনুরূপ। বিভিন্ন দেশের নরচিত্তের ভাবসাদৃশ্য দেখাবার জন্য সেই গল্পটি এই বইয়ের শেষে সন্নিবেশিত হল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি