মধু মিত্তির সমগ্র – ১
অরিজিৎ বন্দ্যোপাধ্যায়
মধুসূদন মিত্র এই নামটা ইতিমধ্যেই বাংলার থ্রিলার প্রেমী পাঠক সমাজের কাছে বেশ জনপ্রিয়।
লেখক অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কলমে প্রতি বছর কোন না কোন অভিনব বিষয় বস্তু নিয়ে রুদ্ধ শ্বাস রহস্য নিয়ে মধুসূদন মিত্র বা মধু মিত্তিরের আবির্ভাব ঘটে।
প্রতিটা কাহিনীর আকর্ষণ হল - কোন না কোন অজানা ইতিহাসের হাতছানি!
যেমন 'ইতিগজ'র হাত ধরে পাঠক হারিয়ে যান বাংলার ইতিহাসের এক রঙীন অধ্যায় - মুর্শিদাবাদের নবাবী ইতিহাস।
'ছায়াপথ' আমাদের নিয়ে যায় সন্ন্যাসী বিদ্রোহের অজানা ইতিহাসের গর্ভে, অত্যাচারী দেবী সিংহের পটভূমিতে।
প্রতিটি বই স্বমহিমায় স্বতন্ত্র এবং জনপ্রিয়।
মধু মিত্তিরের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এইবার প্রকাশিত হয়েছে এই সিরিজের প্রথম তিন কাহিনী - দুই মলাটের মধ্যে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি