সেই চব্বিশ ঘন্টা
দেবদত্তা বন্দ্যোপাধ্যায়
প্রচ্ছদ : সৌরভ মিত্র
সোহাগ ও তনয়ের সুখের সংসার গুছিয়ে রাখে মিঠি। ছোট্ট ঝনক ও ঝিনিক মিঠি ছাড়া কিছুই বোঝে না। মিঠি ছাড়া ওদের সংসার অচল। সোহাগের বাপের বাড়ি নাগরাকাটা থেকে মিঠি এসেছিল দশ বছর আগে, ওর একটা বিষাদময় অতীতকে ভুলতে। কলকাতার কিছুই চেনে না সে। সেই মিঠি একদিন বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু কেন এবাড়ি ছেড়ে গেল কেউ জানে না। মিঠির হাতে টাকা নেই, জামাকাপড় নিয়ে যায়নি। ওদিকে ছোট্ট ঝনক আর ঝিনিক মিঠিয়া ছাড়া কিছুই বোঝে না। একা হাঁটতে হাঁটতে মিঠি চলে এল বহু দূর, জড়িয়ে পড়ল এক বিপদে। সেই একই বিপদে জড়িয়ে পড়ে সিঞ্চিতা। কলকাতার বুকে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ, সেই রহস্যে জড়িয়ে গেল ওরা। ওরা কি পারবে সেই রহস্যর সমাধান করতে? মিঠি কি ফিরতে পারবে নিজের চেনা জগতে?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি