ডাক হরকরার চিঠি : রূপায়ন ভট্টাচার্য

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রূপায়ণ ভট্টাচার্য

মূল্য
₹465.00 ₹500.00 -7%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ডাক হরকরার চিঠি 

রূপায়ন ভট্টাচার্য 

প্রচ্ছদ : শ্রী শুভাপ্রসন্ন 

রূপায়ণ ভট্টাচার্য লিখছেন : 

আবার যদি রানার চিঠি বিলির জন্য ছুটতে শুরু করত, কী চিঠি সে বিলি করত মানুষকে?  স্বজন বা বন্ধুদের পাঠানোর জন্য আর কী নতুন কোনও কথা থাকে কারও? সারাদিন তো মোবাইলে কথার পর কথা হয়েই চলে, হয়েই চলে সবার।

মোবাইল কান থেকে সরিয়ে যদি চোখের সামনে যাবতীয় দৃশ্য দেখতে থাকে কেউ, তা হলে অজান্তেই মনের মধ্যে অনেক চিঠি লেখা হয়ে যায়। দৌড়ও আর লিখে যাও। দেখো আর লিখে যাও। বিষয় থেকে বিষয়ান্তরে। এই ভাবে আবার ডাকহরকরার হারিয়ে যাওয়া ব্যাগ ভর্তি হয়ে ওঠে বৈচিত্র্যময় চিঠিতে। এমন রকমারি চিত্রকল্প অন্য মাত্রা পায় বিশিষ্ট সাংবাদিক রূপায়ণ ভট্টাচার্যের জাদু কলমে। যেখানে আর এক স্বর্গের সন্ধান দেয় কিংবদন্তি শিল্পী শুভাপ্রসন্নর প্রচ্ছদ। তাঁর ভাবনাও মিশে যায় ডাকহরকরার দৌড়ে চলার সঙ্গে। লেখা এবং ছবির যুগলবন্দি আবার জানিয়ে দিয়ে যায়, চলার মতো দেখাও এক জীবনের নাম।

খোয়াই পাবলিশিং হাউসের কর্ণধার শ্রী কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় উদ্যোগ না নিলে এই বই এত দ্রুত বেরোত না। তাঁকে অনেক ধন্যবাদ।

কৃতজ্ঞতা জানাই শিল্পী শ্রী শুভপ্রসন্ন কে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি