শববাহকের গান : রাধামাধব মন্ডল

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রাধামাধব মন্ডল

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

শববাহকের গান 

রাধামাধব মন্ডল 

প্রচ্ছদ - সন্তু কর্মকার 

........................................................................

জীবনের চিরন্তন সত্য 'মৃত্যু'! না চাইলেও সে আসে জীবনের অন্তিম লগ্নে টুপ করে। কখনওবা আকস্মিক! আর তখন তাকে আমরা বরণ করে নিতে পারি কি, সহজ ভাবে, আদরে আবদারে! পারি না! বিয়োগ ব্যাথায় জর্জরিত হয়ে উঠি আমরা। তবে আধ্যাত্মিক ভাবের মানুষ, সাধকরা পারেন কি, মৃত্যুকে বরণ করতে? তাঁদের অনেকেই পারেন। শুনেছি, প্রিয়জনদের জড়া, ব্যাধি, মৃত্যুতে যে মানুষ অবিচল থাকেন, তিনিই মহাপুরুষ, তিনিই সাধক। হঠাৎ আত্মজনের মৃত্যুতে শরীরের কোমলতার ফাঁক গলে চোখ বেয়ে নামে অশ্রুস্নাত জলের দাগ। এই আত্মবাসনার বিহ্বলতা আমাদের ক্ষণিকের জন্য হলেও, মৃত্যু চেতনায় শূণ্যতার কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করায়। শোকের এই পর্বে আমরা কখনও ব্যক্তিগতজীবনকে এক করি; কখনও আনি সমষ্টিগত জীবনকে এক ছাতার তলায়। সহজের সরলিকরণে বলতে গেলে, বলতে হয় এক ব্যক্তিগতজীবনের শোকই আমাদেরকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে অতি সহজেই। তবে সমষ্টিগত শোকও কিন্তু শোক! অনেকক্ষেত্রে তাকেও উপেক্ষা করা কঠিন! আর এই শোকের বীজতলা থেকেই প্রকাশিত হয়েছে বাঙালির সমাজ জীবনের সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত শোকের বহিঃপ্রকাশ, শোকগীতি বা শোকগান। তার প্রাচীনত্ব মানবজাতির প্রাচীনত্বের সঙ্গেই জড়িত। স্থান, কাল, সময় ভেদে তাও বিবর্তিত হয়েছে সময়ান্তরের কাগুজে গতিময়তায়। লিপিকারদের স্মৃতিকথা, ইতিহাসের পুনরুদ্ধার, লোকশ্রুতির ধারাবাহিতা, জনশ্রুতির সামাজিক বিবর্তিত পথে শোকগীতি বা শোকগান নিয়েছে পথচলার নিজস্ব কাঠামো। সেই কাঠামোজনিত আজকের রূপটিতে আসতে দীর্ঘদিনের স্রোত বয়েছে মানবজমিনে! নানাস্তরে নানা মানুষের মিলিত আহ্বানের সেই শোকের প্রকাশ গান, একসময় এই বাংলায় হয়েছে জনপ্রিয়। বাংলা সাহিত্যের উপেক্ষিত এই ধারায় আমারই প্রথম পদচারণ, এটি বহুগ্রামে গিয়ে শুনে এসেছি বহু শোকগানের দলের গায়কদের মুখ থেকে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি