সংবাদের নেপথ্যে : দেশে ও বিদেশে

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Gautam Lahiri

মূল্য
₹470.00 ₹500.00 -6%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সংবাদের নেপথ্যে : দেশে ও বিদেশে 

গৌতম লাহিড়ী 

প্রচ্ছদ - শুভদীপ সরকার 

কৃতজ্ঞতা জানাই বিখ্যাত সাংবাদিক শ্রী কুণাল ঘোষের কাছে এই বইটির মুখবন্ধ লিখবার জন্য।

সাংবাদিকের কলমের একটা বিশেষ সম্ভাবনাময় দিক থাকে। একই বিষয় নিয়ে বহুমুখী উপস্থাপনা। এক, টাটকা খবরের অংশ, একদম খবরের ভাষা ও চেহারায়। দুই, 'হার্ড নিউজ'-এর বাইরের অংশটি দিয়ে অন্য ফরম্যাটে ফিচার বা রিপোর্টাজ বা প্রবন্ধ বা বিকল্প ধারাভাষ্য। তিন, এই দুটি থেকে উপাদান নিয়ে তার সঙ্গে কল্পনা মিশিয়ে গল্প, উপন্যাস। সাংবাদিকের চোখ, ভাবনা এবং অভিমুখের উপর বিষয়গুলি নির্ভর করে। 

  এক্ষেত্রে ' সংবাদের নেপথ্যে' বইটির নামকরণের 'নেপথ্যে' শব্দটি বলে দিচ্ছে এই সংকলন মূলত দ্বিতীয় চরিত্রটিকে বেছে নিয়েছে। এই ঘরানার গভীরতা ও সৌন্দর্য সংবাদমাধ্যমকে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য উপহার দেয়। এই সংকলনেও তেমন উপহারের ডালি।

  বর্ষীয়ান সাংবাদিক গৌতম লাহিড়ীকে আমি দীর্ঘকাল চিনি। দিল্লির দাপুটে সাংবাদিক। দাপট এতটাই যে বারবার প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার নির্বাচিত সভাপতি হয়েছেন গৌতমদা। 

  আমি মূলত কলকাতায় কাজ করলেও দফায় দফায় বহুবার দিল্লিতে সাংবাদিকতা করেছি। সংবাদ প্রতিদিন এবং আজকালে। তারপর একসময় তো রাজ্যসভার সদস্যই ছিলাম। গৌতমদার সাংবাদিকতা দেখেছি। সংবাদ প্রতিদিন-এ তো সহকর্মী, একটা সময়ে নয়ডার অফিস কোয়ার্টারে একসঙ্গে থাকতাম। পরে এমনও হয়েছে, আমি এক রাতের জন্য দিল্লি গিয়েছি, একটি এক্সক্লুসিভ করে চলে এসেছি, থেকেছি গৌতমদার বাড়িতে, সকলের নজর এড়িয়ে। গৌতমদা সাংবাদিক হিসেবে অভিজ্ঞ, সোর্স জব্বর, খবর বোঝা এবং পর্যবেক্ষণক্ষমতা দারুণ। দিল্লির বাঙালি সাংবাদিকদের মধ্যে অন্যতম সেরা। একাধিক নেতা, বিশেষভাবে প্রণব মুখোপাধ্যায় দারুণ স্নেহ করতেন গৌতমদাকে, এটা ওকে কর্মপরিধির বৈচিত্র বাড়াতে বিশেষভাবে সহযোগিতা করেছে, ব্যাপ্তিও বাড়িয়েছে।

  এই সংকলনটি গৌতমদার দেশ-বিদেশের নানা স্বাদের লেখা নিয়ে। সাংবাদিকের অভিজ্ঞতালব্ধ গুপ্তধনের ভান্ডার এতে প্রতিফলিত। বিষয়বৈচিত্রে আকর্ষণীয়। এর কিছু লেখা থেকে সময়কালের চালচিত্র সম্পর্কেও একটা স্পষ্ট ধারণা উঠে আসে। গৌতমদার মত সাংবাদিকের এই লেখাগুলি নতুন সাংবাদিকদের কাছেও অবশ্যপাঠ্য বটে। কিছুক্ষেত্রে সাহিত্যগুণও দেখার মত। দেশ, বিদেশ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান,  স্মৃতি, যুদ্ধ, রাজনীতির এক একটা পর্যায় থেকে যেন এক একটি লেখা, এরা চৌম্বকীয় টান রেখেছে। গৌতম লাহিড়ীর এই বই পাঠকের দরবারে সমাদৃত হবে, আমি নিশ্চিত। খোয়াই-য়ের কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, তিনি দিল্লিবাসী এই অভিজ্ঞ বাঙালী সাংবাদিকের মূল্যবান লেখাগুলি সংকলনে উদ্যোগ নিয়েছেন। 

কুণাল ঘোষ।

জানুয়ারি, 2026।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি