ধারালো বিবরণী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Shobhan Mukhopadhyay

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ধারালো বিবরণী 

শোভন মুখোপাধ্যায় 

সম্পাদনা : রোশনী মুখোপাধ্যায় ও গৌতম মোদক 

শোভন মুখোপাধ্যায় তাঁর কবিতা ও ছড়ার জন্য শান্তিনিকেতনে বিশেষ পরিচিত ছিলেন। প্রথমত, তাঁর জন্মের একশো বছর পূর্তিতে এই বইটি একটি শ্রদ্ধার্ঘ্য। দ্বিতীয়ত, শান্তিনিকেতনের চৌহদ্দিতে তিনি কেবল শুধুমাত্র নিমজ্জিত ছিলেন না, তা বোঝা যায়, আজ প্রায় চল্লিশ বছর পরেও, তৎকালীন ও আজকের রাজনৈতিক, আর্থসামাজিক ব্যবস্থাকে নিয়ে কৌতুকপূর্ণ লেখা ও ছবিতে, যা আজও যুগোপযোগী। সেই কারণেই রবীন্দ্রনাথের সহচর্যে, পারিবারিক সূত্রেও, তাঁর যে চিন্তাভাবনার ব্যাপ্তি, সেটা আরও বড় পরিসরে নিয়ে আসা এই বইটির অন্যতম উদ্দেশ্য।

প্রমথনাথ বিশী ‘শান্তিনিকেতন’ বইটিতে তাঁর ছাত্রাবস্থার অভিজ্ঞতা কৌতুকপূর্ণ ভাবে প্রকাশ করেছিলেন। সেই ধারাবাহিকতাই আশ্রমিক শোভন মুখোপাধ্যায়ের লেখা, ছবিতে প্রবাহিত হয়েছিল। একই ভাবে, অমিতাভ চৌধুরী ও অন্নদাশংকর রায়ের লেখার কথাও মনে করা যেতে পারে। এই ধারবাহিকতাকে ধরে রাখা ও মনে রাখার মধ্য দিয়েই গড়ে উঠেছিল শোভন মুখোপাধ্যায়ের লেখা ও ছবি।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি